
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদের এলাকার অসহায় ও দুঃস্হ ১১৪ জন উপকারভোগীর মাঝে ভিজিডি চাউল বিতরণ করা হয়েছে।
প্রতিমাসের ন্যায় ২৬ ফেব্রুয়ারি (বুধবার) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাউল বিতরণ করা হয়।
চাউল বিতরণ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব মিয়া,ট্যাক অফিসার ডাঃ আসাদুজ্জামান, ইউনিয়ন পরিষদের সচিব মিন্টু তালুকদার, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শিবু রঞ্জন পাল,ইউপি সদস্য ডাঃ হায়াত মাহমুদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


