
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলার এম চরহাট বাজারে বৃহস্পতিবার রাত ৪টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ টি দোকান পুড়ে গেছে। এতে কোটি টাকারও বেশী ক্ষয়ক্ষতি হয়েছে ।
শুক্রবার(২৭ নভেম্বর) সন্ধ্যায় অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু।
তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের শান্তনা দেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা প্রদানের আশ্বাস দেন।
এসময় সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী, পুটিবিলা ইউপি চেয়ারম্যান হাজ্বী মোঃ ইউনুচ, পুটিবিলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি আসম দিদার ও স্হানীয় ইউপি সদস্যরা।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


