
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নোভেল করোনা ভাইরাসে সংক্রমিত রোগী সনাক্ত হয়েছে। এতে আতংকিত হওয়ার কিছু নেই। এ ভাইরাস থেকে সংক্রমিত হওয়ার আগেই আমাদেরকে সচেতন হতে হবে। কারণ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই। তিনি আরো বলেন,জনসচেতনতার লক্ষ্যে কোন কোচিং সেন্টার পরিচালনা করা যাবেনা।
সরকারের কঠোরভাবে নির্দেশনা রয়েছে।সরকারের নির্দেশনা না মেনে কোচিং সেন্টারের সন্ধান পেলে কঠোর ভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আগামী ১মাসের জন্য কোন ধরণের সভা, সমাবেশ, ওয়াজ মাহফিল বন্ধের নির্দেশ দিলেন তিনি।
১৮ মার্চ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনো করোনা ভাইরাস প্রতিরোধে এক জরুরী সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল,লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, চরম্বা ইউপির চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান, চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সরওয়ার জাহান, উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন, চুনতি হাকিমিয়া কামিল এম এ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, মাদ্রাসার সুপারগণ ও জনপ্রতিনিধিবৃন্দরা উপস্হিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


