
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার পদুয়া বার অাউলিয়া হাসপাতাল গেইটের পাশে “জননেত্রী শেখ হাসিনা মহিলা উন্নয়ন সংস্থা”র অফিস উদ্বোধন করা হয়েছে।
২৭শে জানুয়ারী (সোমবার) বিকেলে অফিস সংলগ্ন মাঠে এক অালোচনা সভার অায়োজন করা হয়।
অফিস উদ্বোধন করেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা অাওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এমপি নদভী’র সুযোগ্য সহধর্মিণী, সাতকানিয়া-লোহাগাড়ার নারী জাগরনের অগ্রদূত, সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের সভাপতি নারীনেত্রী ও সমাজসেবী রিজিয়া রেজা চৌধুরী।
পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যুব সমাজের অহংকার মুহাম্মদ জহির উদ্দিনের সভাপতিত্বে
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ.এম গণি সম্রাট,উপজেলা তাঁতীলীগের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক,সাগর এভিয়েশন হজ্ব কাফেলার স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক অালহাজ্ব জাহাঙ্গীর অালম, পদুয়া ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি মুহাম্মদ শাব্বির আহমেদ প্রমুখ।
দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেধাবী ছাত্রনেতা মুজিবুল হক টিটু`র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বার অাউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতি বাহাদুর চৌধুরী,সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরাম লোহাগাড়া শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইব্রাহিম খলিল,
বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ পদুয়া শাখার সভাপতি ও পদুয়ার
ইউপি সদস্য মুহাম্মদ কউছার,বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ পদুয়া শাখার সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম তালুকদার, বার অাউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি অারিফুল ইসলাম, নারীনেত্রী নার্গিস আক্তার, রেহেনা অাক্তার, কবি জোসনা হক সহ উপজেলা অাওয়ামীলীগের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নারী নেত্রী রিজিয়া রেজা চৌধুরী বলেন, বর্তমান সরকার নারীদের ভাগ্য পরিবর্তনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা একজন নারী হয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে।
সমাজের বিভিন্ন নির্যাতিত নারীদের পাশে সবসময় থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
এসময় মহিলা উন্নয়ন সংস্থা পদুয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে উপস্থিত প্রায় ৫’শতাধিক নারীদের শাড়ী বিতরণ করা হয়েছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


