
রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাতকানিয়া লোহাগাড়ার কৃতি সন্তান আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার জনবান্ধব ও উন্নয়নমুখী সরকার। দেশের সামগ্রীক উন্নয়নে বর্তমান সরকারের কর্মকান্ড বিশ্বব্যাপী সমাদৃত। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল সরকারের এই উন্নয়ন কার্যক্রমকে সহ্য করতে পারছে না। তারা সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। এরপরও তারা সফল হতে পারছে না।’
শেখ হাসিনা সরকার মানুষের ভাগ্যের পরিবর্তনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
যারা অন্যায়ের প্রতিবাদ করে তারাই অাওয়ামীলীগ। বাংলাদেশ অাওয়ামীলীগ মানুষের সেবা করার দল। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার বছরের প্রথম দিনে সরকারের পক্ষ থেকে সব কোমলমতি শিক্ষার্থীদদের ফ্রি বই বিতরণ করে, সেখানে বিএনপি জামায়াত নেতার সন্তান বলে কাউকে অালাদ চোখে দেখেনা, মাননীয় প্রধানমন্ত্রী দেশের সর্বসাধারণের।বঙ্গবন্ধু কন্যা সারাদেশের বিভিন্ন অঞ্চলে ১৮হাজার কমিউনিটি ক্লিনিক করেছে।নারীদেরকে কল্যাণে কাজ করছেন মা-জাতিকে সম্মান করে যাচ্ছেন।
৬ ফেব্রুয়ারি বিকেলে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ পরিবারের উদ্যোগে আমিরাবাদের ৫শতাধিক অসহায় ও দুঃস্হ পরিবারের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে পশ্চিম হাজার বিঘাস্হ মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
আমিরাবাদ ইউনিয়নের মহিলা আওয়ামীলীগ নেত্রী ও নারীনেত্রী নাছিমা আকতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী,সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা তাঁতীলীগের সভাপতি দিদারুল আলম দিদার।

লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক,লোহাগাড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ ও উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য দিদারুল আলম বাবুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মামুনুর রশিদ চৌধুরী, আলহাজ্ব মাহমুদুল হক, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, উপ-দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা এমএস মামুন, লোহাগাড়া জাতীয় শ্রমিকলীগ সভাপতি মুহাম্মদ ফরিদ উদ্দিন, লোহাগাড়া উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবদুল নবী, দক্ষিণ জেলা তাঁতীলীগের অন্যতম সদস্য আলিম উদ্দিন,দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রেহান পারভেজ চৌধুরীসহ অনেকেই।
অনুষ্ঠান শেষে অসহায় ও দুঃস্হ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


