
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম সৈয়দ আহমদ চৌধুরীর শোকাহত পরিবারকে ১৭ জানুয়ারী সন্ধ্যায় আধুনগর হাজির রাস্তার মাথাস্হ নিজ বাড়ীতে দেখতে ছুটে যান লোহাগাড়া-সাতকানিয়ার সংসদ সদস্য, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মুহাম্মদ ফরিদ আহমদ, উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক ফজলে এলাহী আরজু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক তরুণ আওয়ামীলীগ নেতা মুহাম্মদ মিজানুর রহমান মিজান,আধুনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল কবির বদ,উপজেলা যুবলীগ নেতা মিকরাজ উদ্দিন পিন্সু , যুবলীগ নেতা মুহাম্মদ কাইছার শান্ত প্রমুখ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


