
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
কর্মই মানুষকে নিয়ে যায় উন্নতির চরম শিখরে। এই কথাটি চিরন্তন সত্যিই। আমিনুল ইসলাম আমিন।সাতকানিয়া লোহাগাড়ার এক গর্বিত সন্তান। সেই ছাত্ররাজনীতি থেকে শুরু করে তিনি আওয়ামী রাজনীতির সাথে জড়িত। তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অন্যতম আবিষ্কার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপর আস্হা ও অবিচল থেকে পুণরায় বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত করেছেন। আমিনুল ইসলাম আমিনের একজন বিশ্বস্হ আস্হাভাজন হিসেবে লোহাগাড়ার বড়হাতিয়ার কৃতি সন্তান সমাজসেবক মিরান হোসেন মিজান তার সাথে দীর্ঘদিন ধরে উন্নয়নমুলক কাজ করে যাচ্ছেন যা সত্যিই প্রশংসনীয়।
গতকাল রাতে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি সংবাদ সম্মেলনের মাধ্যমে উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আমিনুল ইসলাম আমিনের নাম ঘোষণা করেছেন।
দ্বিতীয় বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হওয়ায় ঢাকার ধানমন্ডিস্হ বাসভবনে আমিনুল ইসলাম অামিন উঞ্চ ফুলেল শুভেচ্ছা জানান লোহাগাড়ার বড়হাতিয়ার কৃতি সন্তান তরুণ সমাজসেবক মিরান হোসেন মিজান।
মিরান হোসেন মিজান জানান,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমিন ভাইয়ের উপর অবিচল আস্হা রেখে পুণরায় বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক করেছেন। আমরা সত্যিই আনন্দিত।মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে আমিন ভাইয়ের স্নেহধন্য হয়ে তার সাথে থেকে কাজ করে যাচ্ছি। তার আন্তরিক সহযোগীতা নিয়ে এলাকাও বিভিন্ন ধরণের উন্নয়নমুলক কাজ করে যাচ্ছি। তার কোন তুলনাই হয়না। তিনি সত্যিই অসাধারণ। তার রয়েছে অনেক গুণাবলি।পরম করুনাময় মহান সৃষ্টিকর্তার নিকট সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


