
লোহাগাড়া প্রতিনিধিঃ
আজ ৩০ আগষ্ট শুক্রবার বিকেল ৪টায় লোহাগাড়ার ডায়াবেটিক জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন পুটিবিলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জনাব বদিউল আলমকে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক,সাতকানিয়া লোহাগাড়ার কৃতি সন্তান আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন।
এ সময় তাঁর শয্যাপাশে তিনি কিছুক্ষণ সময় কাটান এবং চিকিৎসার খোঁজ-খবর নেন।
এ সময় তাঁর সাথে ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ বেঙ্গল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ হাজ্বী মাহমদুল হক, উপ-দপ্তর সম্পাদক এম এস মামুন, কার্য্যনির্বাহী সদস্য আলহাজ্ব মামুন-উর রশিদ চৌধুরী, নুরুল আবছার, নুরুল হক কন্ট্রাক্টর, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফরিদ উদ্দিন, লোহাগাড়া সদর ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক হেফাজত উল্লাহ, আধুনগর ইউনিয়ন সাধারণ সম্পাদক আলী আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক নুরুল কবির সলিল, যুগ্ম আহবায়ক আবছার উদ্দিন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এস এম আজিজ, আওয়ামী লীগ নেতা মিরান হোসেন মিজান, আক্তার কামাল পারভেজ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক একেএম পারভেজ, উপজেলা বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম ইউসুফ কবির ও ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রুবেলসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

























