
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ আকাশমনি বল্লীসহ পিক-আপ গাড়ি জব্দ করেছে পদুয়া বনবিভাগ।
২৩ জানুয়ারী সকালে এ অভিযান পরিচালনা করেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের নির্দেশনায় পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি টিম সাতকানিয়া উপজেলার ছদাহা নামক এলাকা হতে অভিযান চালিয়ে অবৈধ আকাশমনি বল্লীসহ ০১ টি পিকআপ ( যাহার গাড়ী নং- পিরোজপুর-ড-১১-০০৪৩) আটক করা হয় ৷
এ ব্যাপারে বন মামলা নং ৩১/পদু অব ২০২০-২১ রুজু করা হয় এবং জব্দকৃত কাঠ ও গাড়ি পদুয়া বনবিভাগের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
এ অভিযান অব্যাহত থাকবে বলে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


