ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউপি চেয়ারম্যানকে পরিবেশ অধিদপ্তর`র জরিমানা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম ইউনুচকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (১২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুফিদুল আলম।
তবে ইউপি চেয়ারম্যান ইউনুচের দাবি ভুলবশত বিজ্ঞপ্তিতে তার নাম সাঁটিয়েছে পরিবেশ অধিদপ্তর। তিনি জানান, সাইফুল নামে একজনকে জরিমানা করেছে। বিজ্ঞপ্তিতে ভুলবশত তার নাম সাঁটিয়েছে পরিবেশ অধিদপ্তর। যদিও এই ‘ভুলবশতের’ কোন ব্যাখা দিতে পারেন নি তিনি।

জানা গেছে, লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকায় টংকাবতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ক্ষতি সাধন করায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) ৭ ও ১২ ধারার আলোকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউপি চেয়ারম্যানকে পরিবেশ অধিদপ্তর`র জরিমানা

প্রকাশিত: ০৫:৪৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২