ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে মাদক সম্রাট নুরুল কবির গ্রেফতার

দেশবাংলায় সংবাদ প্রকাশের পর

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

লোহাগাড়া উপজেলার পদুয়ামর ইয়াবা সম্রাট নুরুল কবির(৩৫) কে পুলিশ হন্য হয়ে খুঁজছে এমন একটি সংবাদ দেশবাংলায় প্রকাশিত হওয়ার পর পরই অবশেষে মাদক সম্রাট ও ৬বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী নুরুল কবিরকে ৮৪পিচ ইয়াবা ট্যাবলেটসহ গত ৭মার্চ রাত ১০টায় পুর্ব পদুয়া লালারখিল এলাকা হতে গ্রেফতার করেছে থানা পুলিশ।সে আঁধারমানিক আওয়াল পাড়া এলাকার মৃত নুর আহমদের পুত্র। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুহাম্মদ সোহেল সিকদার ও এএসআই বিল্লালের নেতৃত্বে একটি পুলিশি দল লালারখিল এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট নুরুল কবিরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। একটি মাদক মামলায় নুরুল কবিরকে চট্টগ্রাম আদালতে ৬বছরের সাজা প্রদান করা হয়। সে দীর্ঘদিন ধরে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। মাদক বিক্রেতাদের কোন ধরলের প্রশ্রয় দেওয়া যাবেনা।
আটককৃত মাদক সম্রাট ও সাজাপ্রাপ্ত আসামী নুরুল কবিরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে এসআই সোহেল সিকদার জানিয়েছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

অবশেষে মাদক সম্রাট নুরুল কবির গ্রেফতার

প্রকাশিত: ০৩:১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০১৯