ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাবিবুর রহমান মিছবাহর মাহফিলে মানুষের ঢল

চাঁদপুর পুরানবাজার মধুসূদন হাইস্কুল ময়দানে আজ (২৮ ডিসেম্বর ২০১৯) ইসলামি বক্তা মুফতি হাবিবুর রহমান মিছবাহর (কুয়াকাটা) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক এ তাফসির মাহফিলে বাদ ফজর প্রধান অতিথির আলোচনা পেশ করেন তিনি।জানা যায়, অতি ভোরে কনকনে শীতে হাজার হাজার মুসুল্লি মুফতি হাবিবুর রহমান মিছবাহ‘র বয়ান শুনতে ফজরের আগেই সম্মেলনস্থলে হাজির হতে থাকে। মহিলা প্যান্ডেলে লক্ষাধিক নারী পর্দাসহকারে মুনাজাতে অংশগ্রহণ করেন।

পুরুষদের বিশাল প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে পুরানবাজার লোকারণ্য হয়ে যায়। ফজরের নামাজ আদায় করে মুফতি হাবিবুর রহমান মিছবাহ বয়ান শুরু করেন এবং আলোচনা পরবর্তি সময়ে মুনাজাত পরিচালনা করেন।

বয়ান ও মুনাজাতে কান্নার রোল পড়ে পুরো ময়দানজুড়ে। আমীন আমীন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চাঁদপুর এলাকা।

স্থানীয়রা জানান, চাঁদপুরে মুফতী হাবিবুর রহমান মিছবাহ আগমন করলে লোক সামাল দিতে হিমশিম খেতে হয়। বেশ কয়েকটি জেলা-উপজেলা থেকে লোকজন মাহফিলে অংশগ্রহণ করেছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

হাবিবুর রহমান মিছবাহর মাহফিলে মানুষের ঢল

প্রকাশিত: ০৭:৩২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯