মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলার এওচিয়ার জনকল্যাণ উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবু ছালেহ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী। উক্ত অনুষ্ঠানে মাষ্টার শাহজাহানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পশ্চিম ঢেমশার সাবেক চেয়ারম্যান সরওয়ার কামাল, সাতকানিয়া পুজা উদযাপন কমিটির সভাপতি রাজিব দাশ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য নবী হোসেন ও মোঃ শাহ আলম। প্রধান অতিথি অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

























