ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে আহত ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে একই পরিবারের ৬ জনসহ ৭ জন নিহত

লক্ষ্মীপুরে আহত ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৬ জনসহ ৭ জন নিহত হয়েছে।ধবার (২৩ জানুয়ারি) ভোরে ঢাকা-রায়পুর মহাসড়কের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ছাত্রলীগ নেতা অন্তরের বাবা শাহ আলম ও তার স্ত্রী (শাহ আলম) নাসিমা, অন্তরের নানী শামছুন্নাহার, খালা রোকেয়া ও তার ছেলে রুবেল, অন্তরের ৮ বছর বয়সী ভাই অমিত এবং সিএনজিচালক নূর হোসেন সোহাগ।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান। তিনি বলেন, ভোর রাতে লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রাক ঘন কুয়াশার ভেতরে দ্রুতগতিতে চট্টগ্রাম যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটির চালকসহ ওই সিএনজিতে থাকা সকল যাত্রী নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল মধ্যরাতে স্থানীয় ছাত্রলীগ নেতা অন্তরকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্তরের স্বজনরা তাকে দেখতে হাসপাতালে এলে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লক্ষ্মীপুরে আহত ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে একই পরিবারের ৬ জনসহ ৭ জন নিহত

প্রকাশিত: ১২:২২:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯