
নিজস্ব প্রতিবেদকঃ
মহিমান্বিত এক মাসব্যাপী সিয়াম সাধনা, আত্মশুদ্ধি ও সংযমের পর মুসলিম উম্মাহর দ্বারে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লোহাগাড়াবাসীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক, ট্রমা,অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন, লোহাগাড়ার কৃতি সন্তান ডা. মাহমুদুর রহমান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই আনন্দঘন মুহূর্তে আমাদের উচিত সব হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে গিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অটুট বন্ধন গড়ে তোলা।
ডা. মাহমুদুর রহমান আরও বলেন, পবিত্র ঈদের অনাবিল আনন্দে দূর হোক সব অন্ধকার, জাগ্রত হোক মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসার আলো। ঈদের খুশিতে ভরে উঠুক প্রতিটি ঘর ও প্রতিটি হৃদয়।
মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ যেন আমাদের সিয়াম, কিয়াম ও সকল নেক আমল কবুল করেন এবং দেশ – জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনেন। সবশেষে তিনি সকল শুভাকাঙ্খী এবং লোহাগাড়াবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
