ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চরম্বায় পিবিএম ইটভাটায় অভিযান,২লাখ টাকা জরিমানা

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের পিবিএম ব্রিকস নামক একটি ইটভাটায় অভিযান চালিয়েছে  ভ্রাম্যমান আদালত। এসময় ইটভাটার মালিককে ২লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।

সোমবার (২৬জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে লোহাগাড়া থানা পুলিশ,আনসার বাহিনীর সদস্য ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের স্টাফরা উপস্থিত ছিলেন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলার চরম্বা ইউনিয়নের পিবিএম ব্রিকস নামক ইটভাটার মো. রহুল আমিনকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন- ২০১৩ এর ৪ ও ৬ ধারায় অর্থাৎ লাইসেন্স ব্যতীত ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত এবং ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

চরম্বায় পিবিএম ইটভাটায় অভিযান,২লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১০:৪০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬