ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাতকানিয়ায় পৃথক অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে একটি অবৈধ এলজি, তিন রাউন্ড কার্তুজ, একটি রামদা ও ৩শ ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।

পুলিশ জানায়, রোববার (৪ জানুয়ারি) ভোরে সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক সুদীপ্ত রেজা (জয়ন্ত)–এর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি আলীনগর এলাকায় অভিযান চালায়। এ সময় ইফতেকার (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বসতঘরের ছাগলের খোয়ার থেকে একটি দেশীয় তৈরি এলজি, তিনটি ১২ বোর কার্তুজ ও একটি লম্বা রামদা উদ্ধার করা হয়।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা (মামলা নম্বর–৩) রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অপরদিকে একই দিন সকালে সাতকানিয়া থানার উপপরিদর্শক উত্তম কুমার রাজবংশীর নেতৃত্বে পুলিশের একটি দল কেওচিয়া ইউনিয়নের খুনি বটতল এলাকায় কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসায়। সেখানে তল্লাশির সময় রবিউল আলম (৩৪) নামের এক ব্যক্তির জুতার ভেতর লুকানো অবস্থায় ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা (মামলা নম্বর–২) করা হয়েছে।
সাতকানিয়া থানা পুলিশ জানায়, উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, বিশেষ অভিযানে একটি এলজি, তিন রাউন্ড কার্তুজ, একটি রামদা ও ৩শ ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে । অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় পৃথক অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

প্রকাশিত: ০৪:০১:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬