ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম-১৫আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন নাজমুল মোস্তফা আমিন,তৃণমুল নেতাকর্মীদের উচ্ছ্বাস

রায়হান সিকদারঃ

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য, লায়ন নাজমুল মোস্তফা আমিন। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসনে তাঁকেই বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে।

২৩ ডিসেম্বর দুপুর দুইটার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্র ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম-১৫ আসনে নাজমুল মোস্তফা আমিনকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

চূড়ান্ত মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই লোহাগাড়া-সাতকানিয়ার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তৃণমূল নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য, সাবেক ছাত্রনেতা ফৌজুল কবির ফজলু বলেন,সাতকানিয়া-লোহাগাড়ার মানুষের অধিকার আদায়, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করেছেন চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী লায়ন নাজমুল মোস্তফা আমিন ভাই। তাঁর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠন সুসংগঠিত ও গতিশীল কার্যক্রম ভূমিকা রাখবে। এ আসনটি ধানের শীষের প্রার্থী নাজমুল ভাইকে আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে আমরা কাজ করব।

বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়ে চট্টগ্রাম-১৫ লোহাগাড়া-আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিন প্রথমে আল্লাহর দরবারে লাখো কোটি শোকরিয়া জ্ঞাপন করেন। একই সাথে তিনি সাবেক তিনবারের প্রধান মন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষভাবে দোআ করেন।

চূড়ান্ত মনোনয়ন পেয়ে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন নাজমুল মোস্তফা আমিন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জনগণের সর্বস্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণকে সঙ্গে নিয়ে তিনি এ এলাকার সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করতে চান। এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নসহ জনসাধারন সংশ্লিষ্ঠ অগ্রাধিকার দিয়ে চট্টগ্রাম-১৫ আসনকে একটি সমৃদ্ধশালী ও কল্যাণকর লোহাগাড়া-সাতকানিয়া গড়তে সকলের আন্তরিক সহযোগিতা ও দোআ কামনা করেছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

চট্টগ্রাম-১৫আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন নাজমুল মোস্তফা আমিন,তৃণমুল নেতাকর্মীদের উচ্ছ্বাস

প্রকাশিত: ০৮:২৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫