
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত সকল কর্মকর্তাদের পূণরায় চাকরিতে পূণর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার (১১ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় ইসলামী ব্যাংক (পিএলসি) শাখার সামনে সাতকানিয়া-লোহাগাড়া ইসলামী ব্যাংক পিএলসি থেকে চাকরিচ্যুত ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক পিএলসির চাকুরীচ্যুত ব্যাংকার মোহাম্মদ সাইফুল আরমান চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চাকরিচ্যুত ব্যাংকার মঈন উদ্দিন রাজু, আবদুল আওয়াল, মোহাম্মদ সাজিদ, মোহাম্মদ আসাদুল্লাহ, সাইফুল ইসলাম, মিজানুর রহমান, নুর হোসাইন, পারভেজ রোহান প্রমুখ।
মানববন্ধনে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত লোহাগাড়া-সাতকানিয়ার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, হঠাৎ বিনা নোটিশে আদালতের আদেশ উপেক্ষা করে ৫৫০০ কর্মকর্তা দের চাকুরীচ্যুতি করেছে ইসলামী ব্যাংক ম্যানেজমেন্ট।আমাদের চাকরি ফিরিয়ে দিন,আমাদের চাকরি ফিরিয়ে দিন।বর্তমানে আমাদের যে কোন সরকারি চাকরিতে আবেদন করার বয়স শেষ হয়ে গিয়েছে। বর্তমানে আমরা বেকার। পরিবার পরিজন নিয়ে অত্যন্ত কস্টের মধ্যে দিয়ে দিন যাপন করছি। পরিবারের মধ্যে চলছে অভাব অনটন, ছেলে-মেয়েদের লেখা পাড়ার খরচ যোগাতে হিমশিম খাচ্ছি, তাই চাকরি আমাদের পূণর্বহাল করা প্রয়োজন।তাই চাকুরীতে পূণর্বহালে কার্যকর উদ্যোগ নিতে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















