ঢাকা ১০:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনে ছাদ ধসে নির্মাণ শ্রমিক নিহত

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মানাধীন বহুতল ভবন থেকে ধসে পড়ে  এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত শ্রমিকের নাম হেলাল উদ্দিন (৩৫)।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রশিদার পাড়ায় সুর্যের হাসি ক্লিনিক এর পিছনে এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত হেলাল কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নিলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড সিকদার পাড়ার কামাল উদ্দিনের ১ম পুত্র।

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম লিটন বলেন, নির্মাণাধীন ভবনের বাড়ি বড়হাতিয়ায়। ভবনের ৪র্থ তলায় কাজ করার সময় নতুন ঢালাই করা ছাদ ভেঙ্গে পড়ে গিয়ে এবং ছাদের সেন্টারিং খুলতে গিয়ে কর্নিশ ধসে পড়ে নির্মাণ শ্রমিক হেলালের মৃত্যু হয়। পরে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রীতিপূর্ণা হৈমন্তিকা দাশগুপ্তা  বলেন,হেলাল নামে একজন নির্মাণ শ্রমিক হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতাল আনার পুর্বে সে মারা যান বলেও জানান তিনি।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান বলেন,  খবর পেয়ে ঘটনাস্থলে এসআই জাহিদুল ইসলাম ও সঙ্গীয় পুলিশের টিম পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনে ছাদ ধসে নির্মাণ শ্রমিক নিহত

প্রকাশিত: ০১:৩৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫