
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের কেইচ্যা জোড়াস্থ নতুন পাড়ায় টিলা কাটার স্থান পরিদর্শন করেছেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মং এছেন।
২৪ সেপ্টেম্বর সকালে তিনি টিলা কাটার স্থান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে লোহাগাড়া থানার এএসআই আবদুল আজিজ, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারি আরফাত,পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলার পুটিবিলা ইউনিয়নের কেইচ্যা জোড়াস্থ নতুন পাড়া এলাকায় রাতের আঁধারে টিলা কাটছিল এলাকার কিছু প্রভাবশালীরা। রাতের অন্ধকারে এলাকার কিছু মাটি খেকো প্রভাব কাটিয়ে টিলা কেটে পরিবেশের ক্ষতি করছে।
উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মং এছেন বলেন, পাহাড় ও টিলা কাটা সম্পুর্ণ অপরাধ। পরিবেশের ক্ষতি করে কোন কাজ করা যাবেনা। টিলা কাটার বিষয়ে খবর পাওয়ার পর পরিদর্শন করেছি। তাৎক্ষণিক কাউকে ওখানে পাওয়া যায়নি। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















