ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনা ছিলেন ‘কর্তৃত্ববাদী ভয়ঙ্কর সম্রাজ্ঞী’ রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রূহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা দেশকে পৈতৃক সম্পত্তি মনে করতেন এবং নিজেকে ছাড়া আর কাউকে প্রকৃত নাগরিক হিসেবে গণ্য করতেন না। তিনি বলেন, “দেশপ্রেমিক প্রতিবাদী জনতাকে শত শত মামলা, গুম ও হত্যার মাধ্যমে সারাদেশে এক ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করেছিলেন। মূলত তিনি কর্তৃত্ববাদী ভয়ঙ্কর সম্রাজ্ঞীতে পরিণত হয়েছিলেন।”

(১৩ আগস্ট) বুধবার বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের রসুলাবাদে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত চিকিৎসা সহায়তা ও অটোরিকশা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সামগ্রী বিতরণ করা হয়। জেলা বিএনপি নেতা রাজিব জাফর চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন ও বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দীন চৌধুরী ও মুজিবুর রহমান চেয়ারম্যান।

রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার সীমাহীন দুর্নীতির মাধ্যমে দেশকে পঙ্গু করেছে এবং সব ধরণের অপকর্মে অপূরণীয় ক্ষতি সাধন করেছে। তিনি অন্তর্বর্তী সরকারের কিছু সাফল্যের কথাও তুলে ধরেন। পাশাপাশি গার্মেন্টসসহ বিভিন্ন সেক্টরের অবনতির চিত্র দিয়ে বলেন, “দেশের সার্বিক উন্নতির জন্য একটি নির্বাচিত সরকারের বিকল্প নেই।”

সাম্প্রতিক সময়ে বিএনপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, “ফ্যাসিবাদের পতনে ছাত্রদের কিছু অবদান ছিল, তা আমরা অস্বীকার করি না। তবে গত ১৬ বছর ধরে সারাদেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা যে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন, সেটিও উপেক্ষা করা যায় না। কিছু নেতা নির্বাচন নিয়ে অসত্য মন্তব্য করে জনমনে ভীতি ছড়াচ্ছেন।”

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

শেখ হাসিনা ছিলেন ‘কর্তৃত্ববাদী ভয়ঙ্কর সম্রাজ্ঞী’ রিজভী

প্রকাশিত: ০৭:৫৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫