ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কবি শামসুর রাহমানের ৯০তম জন্মদিন আজ

ডেস্ক রিপোর্ট,দেশবাংলা ডটনেট

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি শামসুর রাহমানের ৯০তম জন্মদিন আজ মঙ্গলবার (২৩ অক্টোবর)। এ উপলক্ষে বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করেছে।

১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার মাহুতটুলিতে কবি জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি, সাংবাদিক, গীতিকার, কলামিস্ট। ২০০৬ সালের ১৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকায় ইন্তেকাল করেন।

শামসুর রাহমানে অংখ্য প্রেম, দ্রোহ ও বিশ্বজনীনতা নিয়ে কবিতা লিখেছেন। যা আজও সব বয়সের মানুষকে উজ্জীবিত করে। সর্বোপরি কবিতা রচনায় স্বাধীনতার কণ্ঠকে ধারণ করেন। এ কারণেই তার সৃষ্টিশীলতার বিশালতাকে বাংলা কবিতায় তাকে স্বাধীনতার কবি বলা হয়।

শামসুর রাহমানের প্রথম কবিতার বই ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে ’ প্রকাশ পায় ১৯৬০ সালে। এর পর ‘ষাট দশকে প্রকাশিত বইগুলো হচ্ছে রুদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে বসতি, নিজ বাসভূমে, ‘বন্দি শিবির থেকে’, মাতাল ঋতিকসহ মৃত্যুর আগ পর্যন্ত কবির ৬০টি কবিতার বই প্রকাশ পায়। এছাড়া ৮টি শিশুতোষ ১১টি, গল্পগ্রন্থ একটি, দু’টি উপন্যাস-অক্টোপাস ও অদ্ভুত আঁধার, নাটক ও কবিতা সমগ্র, অনুবাদগ্রন্থ ৯টি, নির্বাচিত কলাম, নির্বাচিত কবিতার চারখণ্ডসহ কবির বিভিন্ন বিষয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা শতাধিক।

পেশাগতভাবে কবি শামসুর রাহমান লেখালেখি এবং সাংবাদিকতা করেছেন। ষাট দশকের মধ্যভাগে তিনি দৈনিক পাকিস্তান পত্রিকায় (দেশ স্বাধীনতার পর দৈনিক বাংলা ) যোগ দেন। দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস, সাপ্তাহিক বিচিত্রার এর সম্পাদক ছিলেন। এছাড়াও কবি কয়েকটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন।
সাহিত্যে অবদানের জন্য একুশের পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আদমজী পুরস্কার, কলকাতা থেকে আনন্দ পুরস্কারসহ অসংখ্য পুরকার লাভ করেন। খবর বাসস।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

কবি শামসুর রাহমানের ৯০তম জন্মদিন আজ

প্রকাশিত: ১০:১৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮