
খোরশেদ আলম শিমুল
বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী, মেয়র ও রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাছির উদ্দিন, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এক বিবৃতিতে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরনের তীবৃ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সাথে নেতৃবৃন্দ অবিলম্বে উক্ত মামলা প্রত্যাহার পূর্বক তার নিঃশর্ত মুক্তি দাবী করেছেন।
সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে মীর নাছির ও ব্যারিষ্টার মীর হেলাল বলেছেন, এ ধরনের সাজানো ও ষড়যন্ত্র মূলক মামলা দিয়ে এ সরকারের শেষ রক্ষা হবে না। ক্ষমতাসীন সরকার নিরপেক্ষ ও অংশগ্রহন মূলক সংসদ নির্বাচনের জাতীয় দাবীকে ভিন্নখাতে প্রবাহিত করতে এ ধরনের ঘৃন্য অপচেষ্ঠায় লিপ্ত বলে দাবী করে বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়া ও আমির খসরু সহ সকল কারাবন্দীর মুক্তি দিতে হবে। দেশে নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















