ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ার পুটিবিলায় ৫বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শেখ আহমদ গ্রেফতার

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের বটতলী মোটর স্টেশনস্হ এলাকা হতে ৫বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।দন্ডপ্রাপ্ত আসামীর নাম

শেখ আহমদ(২৪)। সে পুটিবিলা ইউনিয়নের সরাইয়া এলাকার মোহাম্মদ ইদ্রিসের পুত্র।

থানা সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ অক্টোবর রাত্র লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম ও এসআই লিটন চন্দ্র দাশের নেতৃত্বে একটি পুলিশি দল উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন,আটক শেখ আহমদ ৫বছরের সাজাপ্রাপ্ত আসামী।দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অাদালতে ঘর পুড়ানো মামলার ৪৩৬ ধারা মতে প্রমাণিত হওয়ায় তাকে ৫ বছরের সাজা এবং ১০হাজার টাকা জরিমান প্রদান করেছেন।

সাজাপ্রাপ্ত আসামী শেখ আহমদকে গত ১১ অক্টোবর সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার ডিউটি অফিসার এসআই লিটন চন্দ্র সিংহ জানিয়েছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

প্রকাশিত: ০৭:৪৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮