ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সড়ক পরিবহন আইন সংশোধন ও বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ৩০ বছরসহ আট দফা দাবিতে ঘোষিত ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রোববার (১০ আগস্ট) ঢাকার বিদ্যুৎ ভবনে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পরিবহন মালিকদের মধ্যে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ১২ আগস্ট সকাল ৬টা থেকে ১৫ আগস্ট সকাল ৬টা পর্যন্ত ধর্মঘটের ঘোষণা থাকলেও সরকারের পক্ষ থেকে দাবিগুলো সমাধানের প্রক্রিয়া শুরুর আশ্বাস পাওয়ায় তা বাতিল করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন, সড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হক, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলমসহ বিভিন্ন পরিবহন মালিক সংগঠনের নেতারা।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে, গত ২৭ জুলাই জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ আট দফা দাবি পেশ করে এবং তা আদায় না হলে ৭২ ঘণ্টার জন্য সব ধরনের বাণিজ্যিক পরিবহন বন্ধের ঘোষণা দেয়।

আট দফা দাবির মধ্যে রয়েছে –

সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারা সংশোধন এবং কিছু ধারা পুনর্বিবেচনা

বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করা

সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত পুরোনো গাড়ির বিরুদ্ধে বিআরটিএ’র অভিযান স্থগিত রাখা

দ্বিগুণ অগ্রিম আয়কর প্রত্যাহার করে পূর্বের হার বহাল রাখা

রিকন্ডিশন্ড বাণিজ্যিক গাড়ি আমদানির মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ১২ বছর করা

দুর্ঘটনায় জব্দ গাড়ি ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় ফিরিয়ে দেওয়া

মেয়াদোত্তীর্ণ যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন

মহাসড়কে অটোরিকশা, টেম্পো ও অনুমোদনহীন হালকা যান পৃথক লেনে চালানোর ব্যবস্থা এবং ড্রাইভিং লাইসেন্স দ্রুত সরবরাহসহ শ্রমিক ফেডারেশনের ১২ দফা বাস্তবায়ন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ০৭:৫০:৩১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫