ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৭২ঘন্টার মধ্যে চুনতি জাঙ্গালিয়ায় সড়ক দুর্ঘটনায় ১২জনের  মৃত্যু

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত ও ৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া নামক এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

তবে নিহতের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

জানা গেছে, চট্টগ্রামমুখী যাত্রীবাহী রিলাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায়। বেশ কয়েকবার চালক বাসটি থামানোর চেষ্টা করে। এর মধ্যেই বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের আট যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত হন ৫ জন।

লোহাগাড়া ফায়ার সার্ভিস,লোহাগাড়া থানা পুলিশ ও দোহাজারি হাইওয়ে পুলিশের টিম আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে, একই স্থানে ঈদের দিন সোমবার সকালে দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছিল। গতকাল ১এপ্রিল মঙ্গলবার একই স্থানে দুইটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন আহত হন।

খবর পেয়ে লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান, লোহাগাড়া ফায়ার সার্ভিস টিম ও দোহাজারী হাইওয়ে থানা পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দোহাজারি হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান,ঘটনাস্থলে আমাদের পুলিশের টিম পাঠানো হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

৭২ঘন্টার মধ্যে চুনতি জাঙ্গালিয়ায় সড়ক দুর্ঘটনায় ১২জনের  মৃত্যু

প্রকাশিত: ১০:৪৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫