ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৩ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

সরকার তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব পদে নিয়োগ দিয়েছে। এ বিষয়ে রোববার (৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
উপসচিব রফিকুল হকের সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক নামের পাশে উল্লিখিত পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইদুর রহমান খান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম।
প্রজ্ঞাপন অনুযায়ী, মোহাম্মদ মিজানুর রহমানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মো. সাইদুর রহমান খানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এবং ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমকে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

৩ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

প্রকাশিত: ০৫:৫০:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬