ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৩হাজার পিচ ইয়াবাসহ কক্সবাজারের মহিলা মাদক পাচারকারী লোহাগাড়ায় আটক

রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আরকান মহাসড়কের খাঁন দিঘী নামক স্হান হতে ৩ হাজার পিচ ইয়াবাসহ এক মহিলা মাদক পাচারকারীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।বিষয়টি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম উক্ত প্রতিবেদককে নিশ্চিত করেছেন।আটককৃত মহিলার নাম জমিলা বেগম (৩২)। সে কক্সবাজার জেলার চৌফলদন্দি ডেইল পাড়ার আমিন উল্লাহ’র স্ত্রী।থানা সুত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম ও থানার এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম উল্লেখিত চট্টগ্রাম শহরমুখী একটি দূরপাল্লার বাসকে থামিয়ে তল্লাশী চালিয়ে ৩ হাজার পিচ ইয়াবাসহ ওই মহিলা ইয়াবা পাচারকারীকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। আটককৃত জমিলা বেগম জানান,উক্ত ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রি করার উদ্দেশ্যে চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ৪ সেপ্টেম্বর তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

৩হাজার পিচ ইয়াবাসহ কক্সবাজারের মহিলা মাদক পাচারকারী লোহাগাড়ায় আটক

প্রকাশিত: ০৮:৫৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮