ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২ ফেব্রুয়ারী লোহাগাড়ায় আসছেন আমীরে জামায়াতঃ সাংবাদিকদের মতবিনিময় সভায় শাহজাহান চৌধুরী

রায়হান সিকদারঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের লোহাগাড়ায় আগমন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান।

এ উপলক্ষে লোহাগাড়ার পদুয়া হাই স্কুল মাঠে একটি বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
জনসভাকে ঘিরে সর্ববৃহৎ গণজমায়েত নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে লোহাগাড়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইতোমধ্যে আমীরে জামায়াতের আগমন ও জনসভা সফল করতে লোহাগাড়া ও আশপাশের এলাকায় প্রচার-প্রচারণা শুরু হয়েছে।

২৯জানুয়ারি( বৃহস্পতিবার) বিকেলে লোহাগাড়ায় সংসদ নির্বাচন ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান নির্বাচনী জনসভা উপলক্ষে লোহাগাড়ার সকল কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সাতকানিয়া-লোহাগাড়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের এই জনসভা হবে ঐতিহাসিক। ইনসাফভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনের আহ্বান জানাতে এই জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
শাহজাহান চৌধুরী আরও জানান, জনসভা ঘিরে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মাঠপর্যায়ে কাজ করছেন। পোস্টার, লিফলেট বিতরণ, গণসংযোগসহ নানামুখী কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা চলছে। তিনি আশা প্রকাশ করেন, পদুয়া হাই স্কুল মাঠের এই জনসভায় লোহাগাড়া ও সাতকানিয়া ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ অংশ নেবেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় কর্ম পরিষদ সদস্য ডক্টর মাওলানা ছাবের আহমদ,দক্ষিণ জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি এডভোকেট আবু নাছের,লোহাগাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল আফসার,শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া শাখার সহ- সভাপতি রফিক দিদার,বিশিষ্ট ব্যবসায়ী ফজল আহমদ হারুন, ডা. আকতার আহমদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

২ ফেব্রুয়ারী লোহাগাড়ায় আসছেন আমীরে জামায়াতঃ সাংবাদিকদের মতবিনিময় সভায় শাহজাহান চৌধুরী

প্রকাশিত: ০৮:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬