ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১৭ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

দীর্ঘ দেড় যুগ পর স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার পর রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানের কবর প্রাঙ্গণে তিনি উপস্থিত হন।

কবর জিয়ারতের সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা। এ সময় তিনি সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এর আগে জুমার নামাজ শেষে বিকেল সাড়ে তিনটার দিকে গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে চন্দ্রিমা উদ্যানের উদ্দেশ্যে রওনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
উল্লেখ্য, ২০০৬ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ার পর সর্বশেষ বাবার কবর জিয়ারত করেছিলেন তারেক রহমান। এরপর দীর্ঘ ১৭ বছর তিনি নির্বাসিত জীবন কাটান।
দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের দিন রাজধানীর পূর্বাচলে ৩০০ ফুট এক্সপ্রেসওয়েতে (৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে) বিএনপির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান এবং পরে গুলশানের বাসায় ওঠেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

১৭ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রকাশিত: ০৬:৩০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫