
দেশবাংলা ডেস্কঃ
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার জাতীয় সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা জানান।
তিনি বলেন, ১৪ দলের শরিক দলগুলোর নেতৃবৃন্দের সম্মতিক্রমে আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রবীণ নেতা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



















