ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১৩ ফেব্রুয়ারি থেকেই বদলে যাবে দেশের চিত্র: জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ঢাকার কাওরান বাজারে নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের দৃশ্যপট বদলে যাওয়ার ব্যাপারে তারা আশাবাদী। নির্বাচন ও এর ফলাফল এমন বার্তা দেবে যে তাদের দল চাঁদাবাজি করে না এবং চাঁদাবাজদের কোনোভাবেই সহ্য করে না বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার ঢাকা-১২ আসনের নির্বাচনী সমাবেশে দেওয়া বক্তব্যে জামায়াত আমীর বলেন, “দেশে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। নির্বাচন-পরবর্তী সময়ে ৯০ শতাংশ চাঁদাবাজের হাত স্বাভাবিকভাবেই নিষ্ক্রিয় হয়ে যাবে।”
তিনি আরও বলেন, “যারা বাকি থাকবে, তাদের বোঝানো হবে। তাতেও কাজ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, ইনশাআল্লাহ। কারও মুখচাওয়া হবে না। চেহারা দেখে সেদিন চাঁদাবাজদের সঙ্গে আচরণ করা হবে না। সে ক্ষেত্রে আমরা নির্দয়, নিঠুর ও কঠোর হবো।”
ডা. শফিকুর রহমান ’২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে বলেন, সে আন্দোলনে দেশের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলেও নেতৃত্বে ছিল তরুণ সমাজ, যার সূচনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি দাবি করেন, সেই আন্দোলনকে শক্তি প্রয়োগ করে দমন করার চেষ্টা করা হয়েছিল এবং দেশের প্রায় সর্বত্র একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। “সেদিন বাংলাদেশ ফুঁসে উঠেছিল,” বলেন তিনি।
সমাবেশে ‘We want justice’ স্লোগানের কথা উল্লেখ করে জামায়াত আমীর বলেন, “আমরা কোনো বৈষম্য বা অবিচার মেনে নেব না। এই সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে, সাম্য ফিরিয়ে আনতে হবে।”
তিনি চাঁদাবাজ, দখলবাজ, মামলাবাজ ও দুর্নীতিবাজদের সমালোচনা করে বলেন, তারা বাজপাখির মতো জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

১৩ ফেব্রুয়ারি থেকেই বদলে যাবে দেশের চিত্র: জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

প্রকাশিত: ০৪:১৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬