ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
কমেছে অটোগ্যাসের দামও

১২ কেজি এলপি গ্যাসের দাম কমল

ভোক্তা পর্যায়ে আবারও কমানো হলো এলপি গ্যাসের দাম। নতুন করে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ৯১ টাকা হ্রাস করা হয়েছে। এখন প্রতি সিলিন্ডারের দাম ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন মূল্য ঘোষণা করে সংস্থাটি। আজ সোমবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে এই নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এছাড়াও, পরিবহন ও যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৮ টাকা ২৮ পয়সা, যা পূর্বের চেয়ে ৪ টাকা ১৮ পয়সা কম।

এর আগে গত ২ জুলাই বিইআরসি ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করেছিল। একই সময়ে অটোগ্যাসের দাম ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

বিইআরসি প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই দাম পুনঃনির্ধারণ করে। চলতি মাসে বিশ্ববাজারে এলপি গ্যাসের মূল্য কিছুটা কম থাকায় দেশীয় বাজারেও তার প্রভাব পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাধারণ ভোক্তারা মনে করছেন, গ্যাসের দাম কমায় তাদের দৈনন্দিন খরচ কিছুটা হলেও স্বস্তিদায়ক হবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

কমেছে অটোগ্যাসের দামও

১২ কেজি এলপি গ্যাসের দাম কমল

প্রকাশিত: ১১:৫৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫