ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন: নতুন তপশিল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের নতুন তপশিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিন ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ২১টি হল সংসদ নির্বাচনও ওই দিন অনুষ্ঠিত হবে।

রোববার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে তপশিল ঘোষণা করেন। তিনি জানান, ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ করা হয়েছে। ১৪ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খসড়া তালিকা ও আচরণবিধি নিয়ে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ১৭ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা এবং আচরণবিধি প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৮ ও ১৯ আগস্ট। ২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে এবং ২৫ আগস্ট প্রকাশ করা হবে খসড়া প্রার্থী তালিকা। মনোনয়ন বৈধতা ও বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ সময় ২৬ আগস্ট দুপুর ১২টা। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ আগস্ট, আর ২৯ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। ওই দিন থেকেই ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা।

প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, হামলার দায়ে বহিষ্কৃত শিক্ষার্থীদের ভোটাধিকার থাকবে না। প্রকাশিত ভোটার তালিকা থেকে হামলায় জড়িতদের নাম বাদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে জাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনবার তারিখ নির্ধারণের আশ্বাস দিলেও তা পিছিয়ে যায়। জুলাই মাসে গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার বিচার না হওয়ায় নির্বাচন স্থগিত হয়। সর্বশেষ ১ মে ঘোষিত তপশিলও একই কারণে কার্যকর হয়নি। তবে গত ৩ আগস্ট বিচার সম্পন্ন হওয়ায় অবশেষে আজ নতুন তপশিল ঘোষণা করা হলো।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন: নতুন তপশিল ঘোষণা

প্রকাশিত: ০৭:৫৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫