ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

“হিউম্যান হারমনি অ্যাওয়ার্ড” পেলেন লোহাগাড়ার সন্তান সাহাব উদ্দিন সিআইপি

রায়হান সিকদারঃ

মানবসম্প্রীতি, শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনন্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মালদ্বীপে অনুষ্ঠিত সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়েছে। এতে ১২জন বাংলাদেশী সহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের চল্লিশজন ব্যক্তিকে এ মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়েছে বলে জানা গেছে

বাংলাদেশের ১২জনের মধ্যে “হিউম্যান হারমনি অ্যাওয়ার্ড” পদকে ভূষিত হয়েছেন লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া গ্রামের সন্তান সাহাব উদ্দিন সিআইপি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানী মালেতে ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটোরিয়ামে মানবসম্প্রীতি সম্মেলন ও অ্যাওয়ার্ড–২০২৫ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের মৎস্য ও মহাসাগর সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ মুথালিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেপালের সাবেক পর্যটন ও সিভিল এভিয়েশন মন্ত্রী আনন্দ প্রসাদ পোখারেল, মালদ্বীপের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল জালিল ইসমাইল, নামকো গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মহাম্মদ সোহেল রানা, মালদ্বীপ বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট এর নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু।

মালেশিয়া প্রবাসীর ব্যবসায়ী সিআইপি সাহাবুদ্দিন তার অনূভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, এশিয়ার এই সম্মানজনক স্বীকৃতি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের গৌরব, লোহাগাড়াবাসীর অর্জন। এ রকম বিদেশের মাটিতে কিছু অর্জন করে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কে সম্মানিত করতো পেরেছি। এই অর্জন আমার দায়িত্ববোধ, স্পৃহা আরও বেড়ে গেছে এবং ভবিষ্যতে ইতিবাচক পরিবর্তনের পথে কাজ করার অনুপ্রেরণা জোগাতে সক্ষম হবে। সবাইর কাছে দোআ কামনা করছি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

“হিউম্যান হারমনি অ্যাওয়ার্ড” পেলেন লোহাগাড়ার সন্তান সাহাব উদ্দিন সিআইপি

প্রকাশিত: ০৮:৪৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫