
নির্বিচারে মা মাছ মারা বন্ধ করতে হবে
খোরশেদ আলম শিমুল
দক্ষিণ এশিয়ার অন্যতম মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী রক্ষার জন্য জনসচেতনতা সৃষ্টি করতে মত বিনিময় সভা আজ মঙ্গলবার (১৩ নভেম্বর)উপজেলার গড়দুয়ারা ইউনিয়ের নয়াহাট সংলগ্ন নদীর হালদা পাড়ে অনুষ্ঠিত হয়।
হালদা নদী রক্ষা কমিটি আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।তিনি বলেন,আমি এসেছি আজ ৫০ দিন অতিবাহিত হল আমি চেষ্টা করেছি হালদা নদী থেকে অবৈধ মাছ আহরনকারী ও বালু উত্তোলনকারীদের তৎপরতা বন্ধ করতে।তিনি বলেন,হালদা নদী রক্ষা করতে হলে হালদার পানি দূষন বন্ধ করতে হবে, নির্বিচারে মা মাছ মারা বন্ধ করতে হবে এবং প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগনকেও সচেতন হতে হবে এবং সহযোগিতা করতে হবে।
চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েসান সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রজেক্টরের মাধ্যমে হালদা নদীর উপর ডকুমেন্টারী প্রদর্শন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা গবেষক এবং সংগঠনের সভাপতি ড. মঞ্জুরুল কিবরিয়া। হালদা নদীর রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো: আলীর সঞ্চালনায় হালদা নদীর রক্ষার ব্যাপারে মতামত দিয়ে বক্তব্য রাখেন, গড়দুয়ারা ও উত্তর মার্দাশা ইউপি চেয়ারম্যান সরোয়ার মোরশেদ তালুকদার ও মনজুর হোসাইন চৌধুরী মাসুদ, সাংবাদিক নেতা সবুর শুভ, ম সামশুল ইসলাম, রতন কান্তি দেবাশীষ, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, এনজিও সংস্থা আইডিএফ এর কর্মকর্তা মো: শাহ আলম, এম এ মজিদ, ছাত্রনেতা তারিকুল কালাম তুহিন, ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর ও রোসাংগির আলম।
অনুষ্ঠানে হালদা পাড়ের বাসিন্দা, ডিম সংগ্রহকারী ও রেণু উৎপাদনকারী, স্থানীয় জনপ্রতিনিধি, গনমাধ্যম কর্মীগণ, গণমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হালদা নদীর রক্ষা কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এবং এলাকাবাসীর পক্ষ থেকে অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়াকে সম্মাননা ক্রেষ্ঠ প্রদান করা হয়।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















