ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হালদা নদীতে পুড়িয়ে দিলেন বালু উত্তোলনের ড্রেজার

খোরশেদ আলম শিমুল,হাটহাজারী

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে বালু উত্তোলনের উপর সরকারি নিষেদাজ্ঞা থাকলেও থেমে নেই অবৈধভাবে বালু উত্তোলন।হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে একটি ড্রেজার মেশিন জব্দ করে পুড়িয়ে ধংস করে দেয় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
জানা যায়,গতকাল মঙ্গলবার(২অক্টোবর)দুপুরে উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়ন সংলগ্ন হালদা নদী থেকে তিনি একটি ড্রেজার মেশিন জব্দ করে পুড়িয়ে দেন।এদিকে গতকাল সোমবার দিনব্যাপী হালদা নদীতে অভিযান চালিয়ে দুটি ড্রেজার ও প্রায় ৩শত মিটার অবৈধ ঘেরা জালও জব্দ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান,নাঙ্গলমোড়া এলাকার হালদা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল।বালু তোলা বন্ধের জন্য বললে দুস্কৃতিকারীরা পালিয়ে যায়।এসময় ড্রেজারটি জব্দ করে পুড়িয়ে দিই।

তিনি বলেন,যারা এখনো আইন অমান্য করে নদীতে মাছ নিধন এবং বালু উত্তোলনের সাথে জড়িত রয়েছে তাদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

হালদা নদীতে পুড়িয়ে দিলেন বালু উত্তোলনের ড্রেজার

প্রকাশিত: ০৯:৫৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮