ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হালদা নদীতে ইউএনও রুহুল আমিনের অভিযান

দেড় হাজার মিটার ঘেরা জালসহ মা মাছ উদ্ধার

খোরশেদ আলম শিমুল
দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে গভীর রাতে ইউএনও’র অভিযান,মুক্তি পেল মা মাছ বুধবার গভীর(রাত ২ টায়) হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন হালদা নদীর বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে দেড় হাজার মিটার ঘেরা জাল সহ অবৈধভাবে শিকার করা মা মাছ উদ্ধার করেছেন।ঝটিকা অভিযান পরিচালনার সময় ১৫/২০ টি মা মাছ আটক করেছে।আটককৃত সব মাছ হালদায় অবমুক্ত করা হয়েছে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, হালদা নদীর গড়দুয়ারা নায়াহাট এলাকার কয়েকটি স্পটে রাত ২-৩ টার সময় এ অভিযান পরিচালনার করা হয়।তিনি বলেন এসময় ঘেরা জাল দিয়ে শিকার করা ১৫-২০ টি মা মাছ জব্দ করা হলেও একটি মাছ প্রদর্শন করে পরবর্তীতে সব মাছ হালদা নদীতে অবমুক্ত করা হয়।অবমুক্ত সব মা মাছের ওজন ৩ থেকে সাড়ে ৩ কেজি ওজনের।
উলখ্য- হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন যোগদান করার পর থেকে প্রাকৃতিক এ মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী রক্ষায় বালু উত্তোল বন্ধ,ঘেরা জাল জব্দ সহ নানা অবৈধ কর্মকান্ড বন্ধে অভিযান অব্যাহত রেখেছেন এবং ভ্রাম্যমান আদালত গঠন করে বিভিন্ন মেয়াদে বেশ কয়েক জনকে দন্ডাদেশ দিয়েছেন। এছাড়া তিনি হালদা নদীর বিভিন্ন স্পট থেকে অন্তত ২০ হাজার মিটার ঘেরা জাল জব্দ করে তা উপজেলা পরিষদ প্রাঙ্গনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

হালদা নদীতে ইউএনও রুহুল আমিনের অভিযান

প্রকাশিত: ০৪:২২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮