
খোরশেদ আলম শিমুল
দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদ নদী,হালদা’র জীববৈচিত্র রক্ষায় একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রুহুল আমীন।শনিবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টা থেকে ৩টা পর্যন্ত হালদা নদীর সাত্তার ঘাট এলাকা থেকে ছিপাতলি এলাকার বিভিন্ন স্থানে এসময় অভিযান পরিচালনা করে প্রায় ২ হাজার ৫শ’ মিটার ঘেরা জাল জব্দ করেন। তবে অভিযান পরিচালনা করার সময় কাউকে পাওয়া যায়নি।অভিযান পরচালনার সময় ইউএনওর সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ সহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।
ইউএনও রুহুল আমিন জানান নদীর সাত্তার ঘাট এলাকা থেকে ছিপাতলির বিভিন্ন স্পটে অভিযান পরিচালনা করে প্রায় ২ হাজার ৫শ’ মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















