ঢাকা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বোচ্চ কমেছে ৫০ হাজার টাকা

হার্টের রিংয়ে বড় পরিমাণ মূল্যছাড়

হৃদরোগীদের জন্য সুখবর—করোনারি স্টেন্ট বা হার্টের রিংয়ের দাম উল্লেখযোগ্য পরিমাণে কমিয়েছে সরকার। নতুন এই মূল্যহ্রাসে রোগীরা আরও কম খরচে স্টেন্ট প্রতিস্থাপনের সুযোগ পাবেন।

সোমবার (৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, তিনটি কোম্পানির মোট ১১ ধরনের স্টেন্টের খুচরা মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে বড় পরিসরের ছাড়

নতুন তালিকা অনুযায়ী, এখন স্টেন্টের খুচরা মূল্য সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে। এর ফলে স্টেন্টপ্রতি দাম সর্বনিম্ন ৩ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত কমেছে।

কোন কোম্পানির কোন মডেলে কত ছাড়?

মেডট্রনিক কোম্পানির ‘রিজলিউট অনিক্স’ স্টেন্টের দাম ১ লাখ ৪০ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৯০ হাজার টাকা। আরেক মডেল ‘অনিক্স ট্রুকর’ এর দাম কমে হয়েছে ৫০ হাজার টাকা, যা আগে ছিল ৭২ হাজার ৫০০ টাকা।

বোস্টন সায়েন্টিফিক কোম্পানির ‘প্রোমাস এলিট’ স্টেন্টের দাম ৭৯ হাজার টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৭২ হাজার টাকা। ‘প্রোমাস প্রিমিয়ার’ এখন বিক্রি হচ্ছে ৭০ হাজার টাকায়, যা আগে ছিল ৭৩ হাজার টাকা।

একই কোম্পানির সিনার্জি সিরিজের তিনটি স্টেন্টের মধ্যে সবচেয়ে বড় ছাড় এসেছে ‘সিনার্জি এক্সডি’ মডেলে—আগে দাম ছিল ১ লাখ ৮৮ হাজার টাকা, এখন সেটি বিক্রি হবে ১ লাখ টাকায়।
এছাড়া, ‘সিনার্জি’ ও ‘সিনার্জি শিল্ড’ স্টেন্টের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯০ হাজার টাকা, যেখানে আগের দাম ছিল যথাক্রমে ১ লাখ ১৭ হাজার ও ১ লাখ ২০ হাজার টাকা।

অ্যাবট কোম্পানির ‘জায়েন্স প্রাইম’ স্টেন্টের দাম ৬৬ হাজার ৬০০ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৫০ হাজার টাকা।
‘জায়েন্স এক্সপেডিশন’ এর দামে কোনো পরিবর্তন হয়নি—এটি আগের মতোই ৭১ হাজার ৫০০ টাকা।

একই কোম্পানির আরও দুটি স্টেন্ট—‘জায়েন্স আলপাইন’ এবং ‘জায়েন্স সিয়েরা’—আগে বিক্রি হতো যথাক্রমে ১ লাখ ৪০ হাজার ৫০০ এবং ১ লাখ ৪০ হাজার টাকায়। এখন সেগুলোর নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯০ হাজার টাকা।

উপকারে থাকবেন হাজারো রোগী

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তে হৃদরোগে আক্রান্ত হাজারো রোগী উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্ট চিকিৎসক ও বিশেষজ্ঞরা। চিকিৎসার ব্যয় কমলে উন্নত চিকিৎসা সাধারণ মানুষের নাগালেও পৌঁছানো সম্ভব হবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সর্বোচ্চ কমেছে ৫০ হাজার টাকা

হার্টের রিংয়ে বড় পরিমাণ মূল্যছাড়

প্রকাশিত: ০৮:৫৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫