
খোরশেদ আলম শিমুল
কেন আমাকে ভোট দিয়ে জনগণ নির্বাচিত করবেন এটা আমি বলবনা। বলবেন আপনারা, যদি আমাকে ভাল লাগে আমার যে কাজ কর্ম অতীতে করেছি তার খবরাখবর আপনারা নেবেন। আমার এলাকায় যারা গিয়েছেন আমাকে যারা চেনেন এখন আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমাকে কেন নির্বাচিত করবে তাহলে নিশ্চয়ই কেউ নিজেকে কখনও খারাপ বলবেনা তাই আমি উত্তর না দিয়ে আপনারাই বের করেন, সাংবাদিকদের এমন বিভিন্ন প্রশ্নের জবাবে চট্টগ্রাম হাটহাজারী-৫ আসন থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনিত প্রার্থী চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি আলহাজ্ব নঈমুল ইসলাম সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কথাগুলি বলেন। তিনি বলেন অত্যন্ত গরীব ঘর থেকে আল্লাহ আজ এ পর্যন্ত এনেছে তাই গরীবদের দুঃখ দুর্দশা কি জিনিস তা আমার থেকে বেশী কেউ জানবেনা আমি আজকের এ অর্জন কিংবা আমার পরিচয় নির্বাচনের কারনে হয়েছে তা নয় আল্লাহ আমাকে তওফিক দেয়ার পর হতেই যতটুকু পারি সাহায্য সহযোগিতা করেছি আমি সব সময় এলাকার গরীব দুঃখিদের পাশে রয়েছি সে থেকেই আমাকে মোটামোটি সবাই চেনে তাই নির্বাচিত হলে এ করব সে করব অন্যদের মত মিথ্যা প্রলোভন দিতে পারবনা নির্বাচিত হলে জনগণের সাথে আলাপ করেই বিশেষ করে সাংবাদিকদের লেখনিতে উঠে আসা বিভিন্ন সমস্যা এবং পরামর্শ নিয়ে সমাধানের চেষ্টা করব। আমি কথায় নয় কাজে বিশ্বাসী বলে জানান তিনি। হাটহাজারী একটি মেডিকেল, কারিগরী বিশ্ববিদ্যালয় এবং কর্মসংস্থানের অভাব জানিয়ে তিনি বলেন আমি নির্বাচিত হলে এগুলোর দিকে গুরুত্ব দিব। তিনি আরো বলেন হাটহাজারীতে আওয়ামীলীগের সাংসদ আপনারা দেখেছেন, বিএনপির দেখেছেন জাতীয় পার্টির দেখেছেন যদি তাদের থেকে বেশী কাজ করতে না পারি তাহলে হাটহাজারীতে মোমবাতির প্রতিকে আর কোনদিন নির্বাচন করবেন না ইসলামী ফ্রন্ট। ১৯৯৮ সাল থেকে ইসলামী ফ্রন্ট নির্বাচন করে আসছে আগে ভোট এদিক সেদিক হলেও এবার মোমবাতির ভোট অন্যদিকে পড়বেনা মোমবাতির ভোট মোমবাতিতেই পড়বে তিনি গতকাল মঙ্গলবার (৪ডিসেম্বর)রাতে হাটহাজারী পৌরসভার একটি রেষ্টুরেন্টে মতবিনিময় সভায় এসব কথা বলেন।সাউদার্ন ইউনিভার্সিটির অধ্যাপক সৈয়দ জালাল উদ্দিন আজহারীর সভাপতিত্বে ও উত্তরজেলার সহ সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় আইন বিষয়ক সচিব এডভোকেট জাহাঙ্গীর আলম।মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ শফিউল আলম, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাকুর মিয়া, হাটহাজারী উপজেলার সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন, সহ-সভাপতি মুনিররুর রহমান খসরু, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক হোসেইন মোহাম্মদ এরশাদ, চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মাসুমুর রশিদ সম্পাদক মোঃ মিজান, যুবসেনা হাটহাজারী পৌরসভার সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন, অর্থ সম্পাদক নাছির উদ্দিন রুবেল, পৌরসভা সভাপতি সাহেদুল আলম, সহ-সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম জিসান প্রমুখ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
























