ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারের হালদা নদীতে অভিযান:জালসহ আটক-১

খোরশেদ আলম শিমুল,হাটহাজারী
হাটহাজারী উপজেলায় সদ্য যোগদানকারী নির্বাহী অফিসার রুহুল আমিন সোমবার(২৪সেপ্টেম্বর)সন্ধায় হালদা নদীতে অভিযান চালিয়ে একশ মিটার জাল জব্দ করে।মেখল মোজাফফরপুর এলাকায় ঘেরা জাল দিয়ে নদীতে মাছ ধরার অভিযোগে সাইফুল ইসলাম(২৮)উত্তর মেখল পিতা মজিবুল হক কে আটক করে।এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃতকে ১মাসের জেল দেয় এবং জব্দ কৃত জাল পুড়িয়ে ধ্বংস করে দেয়।এ সময় মেখল ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী,স্থানীয় ইউপি সদস্য কাইয়ুম মেম্বার সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন,দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীকে রক্ষার্তে নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ নজর থাকবে।হালদা রক্ষার্তে স্থানীয় জনপ্রতিনিধি,সংবাদকর্মীসহ সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।তিনি বলেন এ উপজেলায় আসার সময় বিভাগীয় কমিশনার হালদার উপর আলাদাভাবে নজর দিতে বলেছেন।এ সময় তিনি সকলকে উদ্দেশ্যে করে বলেন আপনারা তথ্য দিবেন আমরা তথ্য নিয়ে অভিযান চলমান রাখব।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারের হালদা নদীতে অভিযান:জালসহ আটক-১

প্রকাশিত: ১০:৪০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮