ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাটহাজারীর ইছাপুর বাজারে অবৈধ ২৫টি স্থাপনা উচ্ছেদ:কোটি টাকার সরকারি সম্পদ উদ্ধার

খোরশেদ আলম শিমুল
হাটহাজারী উপজেলার ইছাপুর ফয়জিয়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন । বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ দখলদারদের হাত থেকে প্রায় ২৫টি স্থাপনা উচ্ছেদ করে কোটি টাকার সরকারি সম্পদ উদ্ধার করা হয়।
জানা যায়, স্থানীয় লোকজনের কাছ থেকে নানান দুর্ভোগের তথ্য ও প্রতিকারের আবেদন পেয়ে হাটহাজারী মডেল থানা ও মেখল ইউনিয়ন পরিষদের সহযোগিতায় অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেন।অভিযানে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের ইছাপুর বাজারে পরিচালিত এ উচ্ছেদ অভিযানে অবৈধ দখলদারদের দখলে রাখা ২৫টি স্থাপনা গুঁড়িয়ে দিয়ে সড়ক ও জনপথ বিভাগের প্রায় ১ হাজার বর্গফুট জমি দখলমুক্ত করা হয়। উদ্ধারকৃত জমির পরিমাণ অন্তত কোটি টাকা হবে বলে জানিয়েছেন ইউএনও রুহুল আমিন।
তিনি জানান, সরকারি জায়গা অবৈধ দখলে নিয়ে স্থাপনা নির্মাণের মাধ্যমে ইছাপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়কটি এতটাই ছোট হয়েছে যে প্রতিনিয়ত দীর্ঘ যানজট ও জনজট লেগে থাকে। স্থানীয় অনেকেই এর প্রতিকার চেয়ে মুঠোফোনে অভিযান পরিচালনার অনুরোধ জানাই।তাই সাধারণ জনগণের দুর্ভোগের কথা চিন্ত করে জনস্বার্থে অভিযানে গিয়ে দেখা যায়, পূর্বে সড়কটির মূল চওড়া ছিল প্রায় ২০ ফুট। কিন্তু দখলদারদের অবৈধ দখলের কারণে বর্তমানে তা ঠেকেছে ১২ ফুটে।অভিযানে মেখল ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে সওজ ও পুলিশ সদস্যদের সহযোগীতায় অবৈধ ভাবে গড়ে তোলা ২৫টি স্থাপনা গুঁড়িয়ে দিয়ে সড়কটি আগের ন্যায় আবারও ২০ ফুট চওড়া করা হয়। এতে করে ভবিষ্যতে এ সড়েকে আর কখনো যানজটের সৃষ্টি হবে না বলে আশা করেন ইউএনও রুহুল আমিন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

হাটহাজারীর ইছাপুর বাজারে অবৈধ ২৫টি স্থাপনা উচ্ছেদ:কোটি টাকার সরকারি সম্পদ উদ্ধার

প্রকাশিত: ১১:৪৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯