খোরশেদ আলম শিমুল
হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের মুনিয়া পুকুর পাড়ের উত্তরে খাসের জায়গায় সোনাই খাল দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছেন। দীর্ঘদিন ধরে সন্ধ্যার পর ওই স্থানে মাদকের আসর বসত।খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন বুধবার (৬ মাচর্) সকাল ১১ টার দিকে এ অভিযান পরিচালনা করে।
জানা যায়, মুনিয়া পুকুর পাড়ের উত্তরে খালের পাড় দখল করে সেখানে পাকা স্থাপনা নির্মাণ করে কতিপয় ব্যক্তি। যার কারণে খালের পানি চলাচলে বাধাসৃষ্টিসহ পানির ¯্রােতে পার্শ্ববর্তী জায়গা ভেঙ্গে পড়ছিল। এ নিয়ে অনেক অভিযোগ ও সালিশ হলেও স্থাপনা উচ্ছেদ করেনি দখলকারীরা। বিষয়টি নির্বাহী অফিসার জানতে পেরে চার পাঁচদিন আগে ঘটনাস্থল পরিদর্শন করে দখলকারীদের স্বেচ্ছায় উচ্ছেদের নির্দেশ দিলেও তারা কর্ণপাত না করায় আজ গিয়ে স্থাপনা উচ্ছেদ করে খালটি দখলমুক্ত করেন।
জানতে চাইলে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমীন বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকার একদল মাদকসেবী সন্ধ্যার পরে ওই স্থানে মাদকের আসর বসাতো বলে এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে সরকারি জায়গায় গড়ে ওঠা মাদকের আস্তনা আজ গুড়িয়ে দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, কাটিরহাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও স্থানীয় মেম্বার।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 





















