
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক হাটহাজারীর বিভিন্ন মঠ-মন্দির সংস্কার ও উন্নয়নের কাজের অনুদান ফরম বিতরণ ও মতবিনিময় সভা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে শ্রীশ্রী সীতাকালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ৩০ (অক্টোবর) বিকালে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট হাটহাজারী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রিয়াশীষ চক্রবর্তীর সঞ্চালনায় আহবায়ক উত্তম কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, চট্টগ্রাম উত্তর জেলা শাখার সদস্য-সচিব রোটারিয়ান জুয়েল চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল দত্ত, হাটহাজারী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক নয়ন চৌধুরী, সাংবাদিক বাবলু দাশ, মাস্টার বিজয় দত্ত, শ্রীমৎ পূর্ণানন্দ মহারাজ। স্বাগত বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট হাটহাজারী উপজেলা শাখার সদস্য সচিব শিমুল নাথ।
উক্ত অনুষ্ঠানে মঠ-মন্দির কমিটির পক্ষে বক্তব্য রাখেন সুনীল কান্তি নাথ, মাস্টার মিহির দাশ, শিবুরাম দে জিকু, মুন্সি বিজয় দে,সাবেক স্যানাটারি কর্মকর্তা প্রনব সেন, মাস্টার রাজু দাশ গুপ্ত, মাস্টার গোবিন্দ চন্দ্র নাথ, তেজেন্দ্র লাল দেবনাথ মন্টু, ননীগোপাল আচার্য্য, রাজু দে, কেশব কুমার নাথ, অঞ্জয় কুমার নাথ, সুজন নাথ, আশীষ চৌধুরী প্রমুখ।শুরুতে গীতাপাঠ করেন সঞ্জয় তালুকদার।
দেশ বাংলা অনলাইন 




















