সড়ক অবরোধ:মিছিল
দ্বিতীয় ধাপে হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচন সোমবার (১৮মার্চ) ভোটার অনুপস্থিত ও জাল ভোটের মধ্যদিয়ে ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে এর আগে চেয়ারম্যানপদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক এস এম রাশেদুল আলম বিনাপ্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচনি অফিসার আরিফুর ইসলাম রাতে ঘোষিত বেসরকারি ফলাফলে জানা যায়, ভোট গননা শেষে ভাইস চেয়ারম্যান পুরুষ পদে নুরুল আলম ( মাইক) ২৩ হাজার ৯ শ ৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী এম এ খালেদ চৌধুরী ( বৈদ্যুতিক বাল্ব) ১৯ হাজার ৩ শ ৭৯ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোক্তার বেগম ( কলস) ৩০ হাজার ৫ শ ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সাজেদা বেগম (হাঁস) ১৮ হাজার ৬ শ ৭৫ ভোট পেয়েছেন। অন্যন্যা ভাইস চেয়ারম্যান প্রাথীরা যথাক্রমে উদয় কুমার সেন ( তালা) ৪ হাজার ১ শ ৭৮, মোহাম্মদ জামাল উদ্দিন ( উড়োজাহাজ) ১ হাজার ৭ শ ৭৩, কাজী মোহাম্মদ আলাউদ্দিন আজাদ ( চেয়ার) ৬ শ ১৬, সৈয়দ মোস্তাফা আলম ( নলকুপ) ১ শ ৫৩ ভোট পেয়েছেন।
অন্যদিকে ভোট জালিয়াতি ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ৪জনকে জরিমানা করা হয়েছে। মো.ওসমান (৩৬) পিতা মোহাম্মদ ইসহাক, দক্ষিণ-পূর্ব মেখল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রহিম (২৪) পিতা আবদুল মালেক, গড়দুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয়. মোহাম্মদ ফয়সাল (২৫) পিতাঃ মোঃ ইউনুস জাল ভোট দেওয়ার অপরাধে এ তিন জনকে ৯ হাজার ও ১জনকে ব্যালেট পেপার নিয়ে পালানোর সময় হাতেনাতে ধরে ৫ হাজার টাকাসহ মোট ১৪হাজার টাকা জরিমানা করেছেন করেছে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন।
এদিকে উপজেলা পরিষদে ভোট গণনার সময়ে প্রার্থী এবং প্রার্থীর সমর্থকরা ভোট কারচুপির অভিযোগ এনে হাটহাজারী বাসস্ট্যান্ড চত্ত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে পুনঃ নির্বাচনের দাবি জানিয়ে মিছিল দিতে থাকে। খবর পেয়ে হাটহাজারী থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়।সড়কে টায়ার জালিয়ে সড়ক অবরোধ করে রাখে। রাত আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধের কারণে হাজার হাজার দুর পাল্লার যানবাহন আটকে যায়। এতে চরম দুর্ভোগের শিকার হন দুর পাল্লার যাত্রীরা।
তবে সাড়ে নয়টার পর প্রশাসনের বিশেষ অনুরোধে বাসস্ট্যন্ড চত্তরে যানবাহন চলাচল স্বাভাবিক হলেও চবির ১নং সড়কে আবারো প্রার্থীর সমর্থকরা অবস্থান নিলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ ও অবরোধকারীদের ধাওয়া দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর পরাজিত প্রার্থীর কর্মী সমর্কেরা বাসস্টেশন এলাকায় মহাসড়ক অবরোধ সৃষ্টির কথা স্বীকার করেন। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নিলে গাড়ী চলাচল স্বাভাবিক হয় বলে তিনি উল্লেখ করেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
























