
খোরশেদ আলম শিমুল
চট্টগ্রাম-নাজিরহাট সড়কের এগার মাইল ও মনিয়াপুকুর পাড় এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই অটোরিকসার যাত্রী নিহত হয়েছে। বুধবার(২১নবেম্বর)এসব দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় আহত হয়েছেন তিন অটোরিকসার যাত্রী।দুর্ঘটনায় নিহতরা হলেন কক্সবাজার জেলার নুরুল ইসলামের পুত্র ওমরা খাঁন(৩২)ও হাটহাজারী উপজেলার লালিয়ারহাট মাঝিপাড়া এলাকার মোহাম্মদ আলীর পুত্র মাঈনুদ্দীন প্রকাশ রাজু (৩৩)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,বুধবার সকালে লালিয়ারহাট থেকে সিএনজি অটোরিকসা যোগে হাটহাজারী দিকে আসছিল রাজু। পথিমধ্যে হাটহাজারী এগার মাইল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে অটোরিকসার সংর্ঘষ হয়। এতে সে গুরুত্বর আহত হয়।স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাটহাজারী পৌরসভার একটি বেসরকারি হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষনা করেন। অপরদিকে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের মনিয়াপুকুর পাড় এলাকায় দুইটি সিএনজি অটোরিকসা সংর্ঘষে ওমরা খাঁন গুরুতর আহত হয়। এসময় তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার উন্মে কুলছুম মিথিলা মৃত বলে ঘোষনা করেন। এসব দুর্ঘটনায় আহতরা হলেন মোহাম্মদ খালেক (২১)ইলিয়াছ (৫৫) ও আরিফ (২০)।হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আল আমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুর্ঘটনা কবলিত গাড়ী গুলো আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
