ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাটহাজারীতে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

খোরশেদ আলম শিমুল
হাটহাজারীতে পুকুরে ডুবে জয়নাল আবেদীন বিল্লাল (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।রোববার (২১ অক্টোবর)বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের আলাওল দিঘি আমির শাহ ফকীর মাজার পুকুর থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।নিহত বিল্লাল পৌরসভার ৩নং ওয়ার্ড আজিমপাড়া মরহুম সুরুত মিয়া সওদাগর বাড়ির আনোয়ার হোসেনের ছেলে।সে দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে তার পরিবার সুত্রে জানা যায়। নিহত বিল্লাল স্ত্রী ও দুই সন্তান নিয়ে হাটহাজারী পৌরসভার বারিপাড়া এলাকায় শ্বশুর বাড়িতে থাকতেন।
এদিকে বিকাল চারটার দিকে হঠাৎ পুকুরের ‘লাশ’ ভাসতে দেখে বিল্লালের সহকর্মী মো. তৈয়ব স্থানীয়দের নিয়ে পুকুর থেকে লাশ তুলতে গিয়ে সংজ্ঞাহীন হয়ে পড়ে।কিশোর তৈয়ব নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার পশ্চিম জাহাদমারা গ্রামের আশরাফ আলির পুত্র।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

হাটহাজারীতে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

প্রকাশিত: ১২:১১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮