
খোরশেদ আলম শিমুল
যৌন সমস্যা ডায়াবেটিস হৃদরোগসহ প্রায় ৩০-৩৫ রোগের নকল ঔষধ তৈরি হচ্ছে হাটহাজারী পৌর সভার একটি আবাসিক ভবনে। প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে ভারতের নয়াদিল্লির “সাত কারতার শপিং প্রাইভেট লিঃ” এর নাম লিখে ঘরে বসেই এসব নকল ঔষধ তৈরী করে বাজারজাত করা হচ্ছে।
হাটহাজারী পৌরসভার দেওয়ান নগর গ্রামের আজিম পাড়া রাস্তার মাথার ‘হামিদ বিল্ডিং’এর দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে এই নকল ঔষধ তৈরীর বৃহৎ কারখানাটির সন্ধান মেলে।বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই ওষুধ কারখানাটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীন। এসময় ভ্রাম্যমান আদালত সংশি¬ষ্ট কর্তৃপক্ষের কোন প্রকার অনুমোদন বা ড্রাগ লাইসেন্স ছাড়াই তৈরিকৃত এসব হারবাল ওষুধ, ওষুধের প্যাকেট, স্টিকার, ক্যামিকেল, কাঁচামাল, প¬াস্টিক কৌটা ও বিপুল ওষুধ তৈরির মেশিনসহ নানা সামগ্রী জব্দ করে।
জানা যায়,এর আগে ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তাদের দেখে ওই হারবাল কারখানার কারিগররা ফ্ল্যাটের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। এসময় কারিগরদের ফেলে যাওয়া একটি মুঠোফোন জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও রুহুল আমীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই হারবাল ওষুধ তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। ভারতের নয়া দিল¬ীর একটি ওষুধ কারখানার নাম ব্যবহার করে তৈরী হচ্ছে নকল হারবাল ওষুধ। যা মানুষের গোপন সমস্যার সমাধান, বুকে ব্যথা, শ্বাস কষ্ট, হৃদরোগ, ডায়াবেটিসসহ জটিল রোগের ওষুধ বলে চালিয়ে দেয়া হচ্ছে ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে কারখানার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। তবে কারখানার সকল প্রকার মালামাল জব্দ করা হয়েছে।তবে কে বা কারা ওই কারখানার এসব হারবাল ওষুধ তৈরির সঙ্গে জড়িত তা জানা যায়নি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 





















